Home » Blog » সেবা সংকল্প কর্মসূচিতে প্রতাপগড়ে

সেবা সংকল্প কর্মসূচিতে প্রতাপগড়ে

লোকনাথ মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্ব ও কর্মীরা

by Mithun Bhowmik
0 comments 1 views
প্রতাপগড়ে সেবা সংকল্প কর্মসূচিতে রক্তদান ও অভিভাবক সংবর্ধনা

সেবা সংকল্প কর্মসূচি উপলক্ষে প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও অভিভাবক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতাপগড়ের লোকনাথ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি অভিভাবকদের সম্মাননা জ্ঞাপনের মধ্য দিয়ে সমাজে তাঁদের অবদানকে স্বীকৃতি জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, প্রতাপগড় মণ্ডল সভাপতি স্বপ্না দাস, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মৌসুমী দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

সেবা সংকল্প কর্মসূচির অঙ্গ হিসেবে এই উদ্যোগের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং সমাজসেবার গুরুত্ব তুলে ধরা হয়।

You may also like

Leave a Comment