মধ্য বনমালিপুরের জুরা পুকুরপাড় এলাকায় জুরা পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের সূচনা উপলক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হয়। পুকুরের সৌন্দর্য বৃদ্ধি, এলাকার পরিবেশের উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের জন্য একটি সুন্দর ও মনোরম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে জুরা পুকুর ও তার পার্শ্ববর্তী এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি, এলাকার পরিবেশের উন্নয়ন এবং নাগরিকদের জন্য পরিচ্ছন্ন ও মনোরম পরিসর গড়ে তুলতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।