Home » Blog » এয়ারপোর্ট থানার অভিযানে পিস্তল

এয়ারপোর্ট থানার অভিযানে পিস্তল

গোপন সংবাদের ভিত্তিতে সন্তোষ বিশ্বাসের বাড়িতে অভিযান, তদন্তে ফরেন্সিক দল

by Mithun Bhowmik
0 comments 6 views
ভাগলপুর দরগা এলাকায় পিস্তল ও ১৪ রাউন্ড কার্তুজ-সহ আটক এক

গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশের বিশেষ অভিযানে ভাগলপুর দরগা এলাকায় একটি পিস্তল, ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর দরগা এলাকার বাসিন্দা সন্তোষ বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজগুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পরে মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ের ডিসিএমের উপস্থিতিতে উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে যায় পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন এয়ারপোর্ট থানার ওসি নারু গোপাল দেব এবং এনসিসি মহকুমার এসডিপিও সুব্রত বর্মণ। ঘটনার তদন্তে ফরেন্সিক দলের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। কী কারণে ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযানের বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান এসডিপিও সুব্রত বর্মণ।

You may also like

Leave a Comment