Home » Blog » দুর্গাপুজোয় মহিলাদের নিরাপত্তা

দুর্গাপুজোয় মহিলাদের নিরাপত্তা

মহিলাদের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে নতুন উদ্যোগের পরিকল্পনা, জানালেন চেয়ারপারম্যান জ্যোৎস্না দেববর্মা

by Mithun Bhowmik
0 comments 4 views
দুর্গাপুজোয় মহিলাদের নিরাপত্তায় তৎপর মহিলা কমিশন

১৫ অক্টোবর: দুর্গাপুজোকে সামনে রেখে মহিলাদের নিরাপত্তা, সম্মান ও অধিকার সুনিশ্চিত করতে তৎপর রাজ্য মহিলা কমিশন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কমিশনের চেয়ারপারম্যান জ্যোৎস্না দেববর্মা। তিনি বলেন, পুজোর দিনগুলিতে মহিলারা যাতে নিরাপদে ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। মহিলাদের প্রতি কোনও ধরনের অত্যাচার বা নির্যাতন বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

চেয়ারপারম্যান জানান, সম্প্রতি রাজ্য মহিলা কমিশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে মহিলাদের অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের বিভিন্ন সমস্যার সমাধানে একাধিক উদ্যোগ গ্রহণ করা হবে। দুর্গাপুজোর পর রাজ্যের বিভিন্ন জেলায় কমিশনের উদ্যোগে কর্মসূচি আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। মহিলাদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা এবং তাঁদের অধিকার রক্ষায় কমিশন দায়বদ্ধ বলেও জানান তিনি।

You may also like

Leave a Comment