Home » Blog » সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য

সাংবাদিক নিবেদিতা চক্রবর্তীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

by Planet Tripura
0 comments 10 views

সাংবাদিকতার নাম ভাঁড়িয়ে আর্থিক প্রতারনার চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে!

নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- আর্থিক প্রতারনা সহ সন্তানহারা মায়ের কান্না আর আবেগের সঙ্গে বিশ্বাস ঘাতকতার নগ্ন চিত্রও সামনে চলে এসেছে। অবশেষে আর্থিক প্রতারনার অভিযোগ জানিয়ে থানায় লিখিত মামলা দায়ের হল তথাকথিত সাংবাদিক নিবেদিতা চক্রবর্তী ও তার অন্যতম দোসর স্বামী রাম চক্রবর্তীর বিরুদ্ধে। প্রসঙ্গতঃ কমলপুর মহকুমার সুরমা বিধানসভা এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া চাঞ্চল্যকর আশিস দাস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এই ঘটনার তদন্ত ও বিচার বিভাগীয় প্রক্রিয়া চলছে। অভিযোগ, সন্তানহারা মা অঙ্গুরীবালা দাস পুত্রশোকের যন্ত্রণায় যখন পাগলপ্রায় অবস্থা ঠিক তখনি ছেলের খুনীদের শাস্তির আওতায় নিয়ে আসা ও খুনীদের সুনিশ্চিত শাস্তি বিধানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস নিয়ে আশিস দাসের মায়ের কাছে ছুটে যায় তথাকথিত সাংবাদিক রাষ্ট্রীয় সমাচারের মহিলা সাংবাদিক নিবেদিতা চক্রবর্তী সহ তার স্বামী রাম চক্রবর্তী।

আশিস দাসের মা অঙ্গুরীবালা দাসের পুত্র শোকের আবেগে সুড়সুড়ি দিয়ে ছেলের খুনীদের যোগ্য বিচারের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লক্ষ টাকা দাবী করে বলে অভিযোগ। মা অঙ্গুরীবালা দাসের অভিযোগ, ছেলের খুনীদের শাস্তির ব্যবস্থা হওয়ার আশায় কায়ক্লেশে নিবেদিতা চক্রবর্তীর হাতে নগদ চার হাজার টাকা তুলে দেওয়া হয়। এরপর তিন ধাপে অনলাইন পেমেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে ৭১ হাজার টাকা। সন্তানহারা মা অঙ্গুরীবালা দাস পরবর্তী সময়ে নিবেদিতা চক্রবর্তীর সঙ্গে বিচার পাওয়া নিয়ে যোগাযোগ করলে তাঁকে নানা ছলাকলায় আশ্বস্ত করার চেষ্টায় নামে নাম ভাঁড়ানো তথাকথিত সাংবাদিক, প্রতারক যুগল।

আশিস দাসের মা যখন বুঝতে পারেন যে, তিনি আসলে প্রতারকের খপ্পরে পড়েছেন তখনি ঐ দুই প্রতারকের নামধাম সহ হাতে থাকা লেনেদেনের যাবতীয় প্রামান্য নথী সহ থানায় লিখিত অভিযোগ করেন। অঙ্গুরীবালা দাসের দাবী, ঐ দুই প্রতারকের বিরুদ্ধে উপযুক্ত আইনী পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।

পাশাপাশি তার সন্তানের খুনীদের কড়া শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করা হোক। এখন প্রশ্ন হল, সংবাদ জগতের মত অত্যন্ত দায়িত্বশীল একটি মাধ্যমের নাম ভাঁড়িয়ে, ভুয়া সাংবাদিক সেজে গজিয়ে উঠা মুখোশধারি প্রতারকদের কারনে সত্যিই কি প্রকৃত সংবাদ মাধ্যমের স্বচ্ছ শরীরে কলঙ্কের ছাপ পড়ছে না ? এই ধরনের মারাত্বক অভিযোগে অভিযুক্তদের জন্য সংবাদ মাধ্যমের প্রতি সাধারন মানুষের শ্রদ্ধা আর সন্মানের জায়গা আলগা হয়ে যাচ্ছে না ? প্রশ্ন অনেক, উত্তর অধরা।

ফেইসবুক চ্যানেল রাষ্ট্রীয় সমাচার এর কর্ণধার শ্রীমতি নিবেদিতা চক্রবর্তী এবং উনার স্বামী শ্রী রাম চক্রবর্তী সুরমা বিধানসভা কেন্দ্রের স্বর্গীয় আশিষ দাস এর পরিবার কে সুবিচার পাইয়ে দেওয়ার নাম করে, প্রতারণা করে ৮০ হাজার টাকা উনার মেয়ের একাউন্টে নিয়ে যায় অভিযোগ করেন।

You may also like

Leave a Comment