ত্রিপুরা জুট মিলের কর্মী ও অবসরপ্রাপ্তদের বিভিন্ন দাবি নিয়ে মিলের এমডি বিনয় ভূষণ দাসের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘ এবং জুট মিল কর্মচারী মঞ্চ (বিএমএস)। কর্মী ও অবসরপ্রাপ্তদের প্রাপ্য আর্থিক সুবিধা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন জুট মিল কর্মচারী সংঘের সভাপতি রণজিৎ দে, সাধারণ সম্পাদক অধীর ভৌমিক, জুট মিল কর্মচারী মঞ্চের সম্পাদক অমিতাভ দাস, জুট মিল ব্রাঞ্চের সম্পাদক জয়কুমার দাস, সভাপতি স্বপন মণ্ডল-সহ অন্যান্য প্রতিনিধিরা।
প্রতিনিধিরা কর্মীদের বকেয়া বেতন, সুদ, লিভ এনক্যাশমেন্ট এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF)-সহ বিভিন্ন আর্থিক সুবিধার সঠিক হিসাব করে দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি, আদালতের নির্দেশ অনুযায়ী কর্মী ও অবসরপ্রাপ্তদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়।